1. admin@ajkermanabzamin.com : আজকের মানবজমিন : বরিশাল মুখপত্র
  2. admin@ajkermanabzamin.com : newsdesk :
হুমকির প্রতিবাদে মাদারীপুরে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন - আজকের মানবজমিন - Ajker Manab Zamin
১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৭:২৪|
শিরোনামঃ
হুমকির প্রতিবাদে মাদারীপুরে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন জজ কোর্টের সামনে হামলা, এজাহারভুক্ত আসামি নাঈম গ্রেপ্তার বরিশাল বিআরটিসি ম্যানেজারের তৎপরতায় বন্ধ অনিয়ম-দুর্নীতি, অপ-প্রচারে সক্রিয় অসাধুরা! তালাকের পর ধর্ষণ, বন্দর থানায় নারীর অভিযোগ মানব কল্যাণ সংগঠন মাদারীপুর এর উদ্যোগে অর্ধশতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কেরানীগঞ্জ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চেয়েছেন মোঃ রুপচান পাওনা টাকা না দেওয়ার অপকৌশল: ব্যবসায়ী মানিক সরদারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদ মৃত্যুঞ্জয়ী বিএনপি নেতা জিয়াউদ্দিন সিকদারকে নিয়ে ষড়যন্ত্র, নেতাকর্মীদের ক্ষোভ! আশুলিয়ায় লা শ পো ড়া নো র মামলায় আসামি কনস্টেবল মুকুলের মৃত্যুদণ্ড। রায় পূর্ণবিবেচনার দাবীতে মাদারীপুরে এলাকাবাসীর মানববন্ধন। রাজশাহী-২: ২০ নং ওয়ার্ডে মিজানুর রহমান মিনুর ধানের শীষের প্রচারণায় নেতাকর্মীদের ঢল

হুমকির প্রতিবাদে মাদারীপুরে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬১ বার পড়েছেন

হুমকির প্রতিবাদে মাদারীপুরে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন
মাদারীপুর প্রতিনিধি:
হেফজাতে ইসলামের কুরুচিপূর্ণ মিথ্যাচার, ফতোয়াবাজি ও হুমকির প্রতিবাদ এবং সদস্যদের জানমালের নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন করেছে হেযবুত তওহীদ। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় মাদারীপুরের মৈত্রী মিডিয়া সেন্টার কার্যালয়ে জেলা হেযবুত তওহীদের উদ্যোগে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির মাদারীপুর জেলা সভাপতি মোঃ নূর নবী মাতুব্বর।
​লিখিত বক্তব্যে জানানো হয়, গত ১ আগস্ট নোয়াখালী জেলা স্কুল মাঠে আয়োজিত হেফাজতে ইসলামের সমাবেশ থেকে হেযবুত তওহীদের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য, কার্যালয় জ্বালিয়ে দেওয়া এবং দেশ থেকে উৎখাতের হুমকি দেওয়া হয়। এ ছাড়া সমাবেশে অংশগ্রহণকারী নারীদের অবমাননাকর ভাষায় সম্বোধন এবং ফটিকছড়িতে পেশ করা ৯ দফা দাবির মাধ্যমে হেযবুত তওহীদকে নিষিদ্ধ করার অন্যায় দাবি তোলা হয়েছে।
​বক্তারা বলেন, অরাজনৈতিক সংস্কারমূলক আন্দোলন হিসেবে হেযবুত তওহীদ তিন দশকেরও বেশি সময় ধরে শান্তিপূর্ণভাবে উগ্রবাদ ও ধর্মব্যবসার বিরুদ্ধে কাজ করছে। তাদের বিরুদ্ধে সাড়ে ছয় শতাধিক মামলা করা হলেও গত ৩১ বছরে কোনো সদস্য আদালতে দোষী সাব্যস্ত হননি। তা সত্ত্বেও উগ্রবাদীদের ইন্ধনে ইতোপূর্বে পোরকরা গ্রামে সংগঠনটির ইমামের বাড়িতে চারবার হামলা চালিয়ে দুই সদস্যকে নির্মমভাবে হত্যা এবং শতাধিক সদস্যকে আহত করা হয়েছে। বর্তমানে নতুন করে এই অপতৎপরতার কারণে হাজার হাজার সদস্যের নিরাপত্তাসহ নোয়াখালীতে তাদের বিদ্যালয়, হাসপাতাল, খামার ও পোশাক কারখানাসহ অর্ধশতাধিক উন্নয়ন প্রকল্প চরম হুমকির মুখে পড়েছে।
​সংবাদ সম্মেলন থেকে উসকানিদাতাদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ, শিক্ষাপ্রতিষ্ঠান বা মসজিদ ব্যবহার করে উসকানি বন্ধ, সংগঠনটির কার্যালয় ও উন্নয়ন প্রকল্পের নিরাপত্তা নিশ্চিত এবং নাগরিকদের মৌলিক ধর্মীয় অধিকার রক্ষার দাবি জানানো হয়। একই সঙ্গে উগ্রবাদ ও মব সহিংসতার বিরুদ্ধে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং গণমাধ্যমকে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2026 ajkermanabzamin.com