1. admin@ajkermanabzamin.com : আজকের মানবজমিন : বরিশাল মুখপত্র
  2. admin@ajkermanabzamin.com : newsdesk :
ধানেরশীষ জিতলে বাংলাদেশ জিতবে —খোকন তালুকদার - আজকের মানবজমিন - Ajker Manab Zamin
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সন্ধ্যা ৬:০৩|
শিরোনামঃ
মানব কল্যাণ সংগঠন মাদারীপুর এর উদ্যোগে অর্ধশতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কেরানীগঞ্জ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চেয়েছেন মোঃ রুপচান পাওনা টাকা না দেওয়ার অপকৌশল: ব্যবসায়ী মানিক সরদারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদ মৃত্যুঞ্জয়ী বিএনপি নেতা জিয়াউদ্দিন সিকদারকে নিয়ে ষড়যন্ত্র, নেতাকর্মীদের ক্ষোভ! আশুলিয়ায় লা শ পো ড়া নো র মামলায় আসামি কনস্টেবল মুকুলের মৃত্যুদণ্ড। রায় পূর্ণবিবেচনার দাবীতে মাদারীপুরে এলাকাবাসীর মানববন্ধন। রাজশাহী-২: ২০ নং ওয়ার্ডে মিজানুর রহমান মিনুর ধানের শীষের প্রচারণায় নেতাকর্মীদের ঢল এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ন গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল মাদারীপুরে দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র রাস্তি: বোমা বিস্ফোরণে আহত ৬ সিরাজদিখানে হাতের কবজি কেটে নেওয়া চাঞ্চল্যকর মামলার প্রধান আসামী গ্রেফতার! ৪৯তম প্র‌তিষ্ঠা বা‌র্ষিকী উপল‌ক্ষে বাংলা‌দেশ ইসলামী ছাত্র শি‌বিরের কাল‌কি‌নি শাখার উ‌দ্যো‌গে স্বাগত র‌্যা‌লি অনু‌ষ্ঠিত।

ধানেরশীষ জিতলে বাংলাদেশ জিতবে —খোকন তালুকদার

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৭০ বার পড়েছেন

বি.এম.হা‌নিফ,কাল‌কি‌নি।

মাদারীপুর- ৩ আস‌নে বিএনপি মনোনীত এমপি প্রার্থী ও বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-গনশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, ধানেরশীষ জিতলে বাংলাদেশ জিতবে। তিনি আরো বলেন বেহেস্তের টিকিট বিক্রি কারীদের থেকে সাবধান থাকতে হবে। ভোটের নামে যারা বেহেস্তের টিকিট বিক্রি করছেন তারাও যে বেহেস্তে যাবেন তার কি কোন গ্যারান্টি আছে? মিথ্যা বলার দায়ে তাদেরকেও আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করতে পারেন। তিনি আরো বলেন আমি আপনাদেরই সন্তান। সুখে দুঃখে সর্বদা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ।

শুক্রবার(৬ ফেব্রুয়ারি) বিকাল ৫ টায় পাথু‌রিয়ার পাড় বালুর মা‌ঠে মাদারীপুরের ডাসার উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বাংলাদেশর মানুষ ধর্ম ব্যবসায়ীদের প্রত্যাখান করবেন।“যারা দীর্ঘদিন ধরে ধর্মকে পুঁজি করে রাজনীতি করেছে, মানুষের আবেগ নিয়ে ব্যবসা করেছে—আজ তারাই নতুন কৌশলে মাঠে নেমেছে। জনগণকে তিনি তাদের থকে সতর্ক থাকার জন্য আহ্বান জানান। তিনি ভোটারদের উদ্দেশে বলেন, ভোট আপনার পবিত্র আমানত। দেশ ও গণতন্ত্র রক্ষার জন্য সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ এখন বিএনপি এবং তারেক রহমানের হাতেই নিরাপদ। “বাংলাদেশের মানুষ এখন আর মিথ্যাচার পছন্দ করেননা। উন্নয়ন, ন্যায়বিচার ও গণতন্ত্র রক্ষা করাই বিএনপির কাজ। তাই জনগন বিএনপিতেই আস্থা রাখবেন বলেও তিনি তার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
ডাসার উপজেলা বিএনপি নেতা মোঃ আলাউদ্দিন তালুকদারের সভপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন ডাসার উপজেলা নেতা আব্দুস ছালাম খান, ডাসার উপজেলা শ্রমিকদলের সভাপতি মোঃ শাহআলম, ডাসার উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ আলাউদ্দিন সরদারসহ সহ অন্যান্য নেতৃবৃন্দ। উক্ত জনসভায় ডাসার উপজেলা বিএনপি, তার অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতৃবৃন্দসহ সাধারণ জনতা নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2026 ajkermanabzamin.com