1. admin@ajkermanabzamin.com : আজকের মানবজমিন : বরিশাল মুখপত্র
  2. admin@ajkermanabzamin.com : newsdesk :
রাজশাহী-২: ২০ নং ওয়ার্ডে মিজানুর রহমান মিনুর ধানের শীষের প্রচারণায় নেতাকর্মীদের ঢল - আজকের মানবজমিন - Ajker Manab Zamin
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সন্ধ্যা ৬:০৩|
শিরোনামঃ
মানব কল্যাণ সংগঠন মাদারীপুর এর উদ্যোগে অর্ধশতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কেরানীগঞ্জ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চেয়েছেন মোঃ রুপচান পাওনা টাকা না দেওয়ার অপকৌশল: ব্যবসায়ী মানিক সরদারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদ মৃত্যুঞ্জয়ী বিএনপি নেতা জিয়াউদ্দিন সিকদারকে নিয়ে ষড়যন্ত্র, নেতাকর্মীদের ক্ষোভ! আশুলিয়ায় লা শ পো ড়া নো র মামলায় আসামি কনস্টেবল মুকুলের মৃত্যুদণ্ড। রায় পূর্ণবিবেচনার দাবীতে মাদারীপুরে এলাকাবাসীর মানববন্ধন। রাজশাহী-২: ২০ নং ওয়ার্ডে মিজানুর রহমান মিনুর ধানের শীষের প্রচারণায় নেতাকর্মীদের ঢল এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ন গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল মাদারীপুরে দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র রাস্তি: বোমা বিস্ফোরণে আহত ৬ সিরাজদিখানে হাতের কবজি কেটে নেওয়া চাঞ্চল্যকর মামলার প্রধান আসামী গ্রেফতার! ৪৯তম প্র‌তিষ্ঠা বা‌র্ষিকী উপল‌ক্ষে বাংলা‌দেশ ইসলামী ছাত্র শি‌বিরের কাল‌কি‌নি শাখার উ‌দ্যো‌গে স্বাগত র‌্যা‌লি অনু‌ষ্ঠিত।

রাজশাহী-২: ২০ নং ওয়ার্ডে মিজানুর রহমান মিনুর ধানের শীষের প্রচারণায় নেতাকর্মীদের ঢল

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৭১ বার পড়েছেন

রাজশাহী-২: ২০ নং ওয়ার্ডে মিজানুর রহমান মিনুর ধানের শীষের প্রচারণায় নেতাকর্মীদের ঢল

মোঃসোহেল রানা রাজশাহী।

রাজশাহী-২ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক মেয়র মিজানুর রহমান মিনুর ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণায় মুখরিত হয়ে উঠেছে নগরীর ২০ নং ওয়ার্ড।

আজ এই প্রচারণায় অংশ নেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন-অর-রশিদ মামুন, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন এবং সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলুসহ দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

শনিবার সকাল থেকেই ২০ নং ওয়ার্ডের বিভিন্ন মহল্লায় গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয়। এ সময় ধানের শীষের স্লোগানে পুরো এলাকা প্রকম্পিত করে তোলেন বিএনপির নেতাকর্মীরা।

প্রচারণাকালে প্রবীণ নেতা মিজানুর রহমান মিনু সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেন এবং রাজশাহীর উন্নয়নে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

প্রচারণায় বিশেষ উপস্থিতিতে ছিলেন, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন-অর-রশিদ মামুন, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন ও সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু। তারা স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলেন এবং ধানের শীষের পক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানান।

এ সময় ২০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ওয়ার্ডের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। স্থানীয় জনতা ও নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচনী প্রচারণাটি একটি বিশাল শো-ডাউনে রূপ নেয়।

নেতৃবৃন্দ জানান, আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তারা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করে যাবেন

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2026 ajkermanabzamin.com