1. admin@ajkermanabzamin.com : আজকের মানবজমিন : বরিশাল মুখপত্র
  2. admin@ajkermanabzamin.com : newsdesk :
নির্দেশনা না মানলেই প্রতিষ্ঠান প্রধানের এমপিও স্থগিত - আজকের মানবজমিন - Ajker Manab Zamin
১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| রাত ২:৪২|
শিরোনামঃ
চায়ের দোকান থেকে হাটবাজার—চাঁদপুরায় আলোচনায় মুফতী আবুল কালাম আজাদী পাঁচখোলা ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা মিরাজ তালুকদারের হুমকির প্রতিবাদে মাদারীপুরে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন জজ কোর্টের সামনে হামলা, এজাহারভুক্ত আসামি নাঈম গ্রেপ্তার বরিশাল বিআরটিসি ম্যানেজারের তৎপরতায় বন্ধ অনিয়ম-দুর্নীতি, অপ-প্রচারে সক্রিয় অসাধুরা! তালাকের পর ধর্ষণ, বন্দর থানায় নারীর অভিযোগ মানব কল্যাণ সংগঠন মাদারীপুর এর উদ্যোগে অর্ধশতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কেরানীগঞ্জ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চেয়েছেন মোঃ রুপচান পাওনা টাকা না দেওয়ার অপকৌশল: ব্যবসায়ী মানিক সরদারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদ মৃত্যুঞ্জয়ী বিএনপি নেতা জিয়াউদ্দিন সিকদারকে নিয়ে ষড়যন্ত্র, নেতাকর্মীদের ক্ষোভ!

নির্দেশনা না মানলেই প্রতিষ্ঠান প্রধানের এমপিও স্থগিত

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৫২২ বার পড়েছেন

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিশ্চিত করতে প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। কারণ ব্যতিরেকে শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিশ্চিত না করলে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের এমপিও বাতিল ও কমিটির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

সম্প্রতি মাদরাসা শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠি প্রতিষ্ঠান প্রধানদের পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন মাদরাসা শিক্ষা প্রপ্তিষ্ঠানগুলোতে কর্মরত শিক্ষক-কর্মচারীদের বেতন ভাতা অধিদপ্তর থেকে নিয়মিত প্রদান করা হয়ে থাকে। কোনো কোনো ক্ষেত্রে কারণ ব্যতিরেকে প্রতিষ্ঠান প্রধান ও কমিটি কর্তৃক কর্মরত শিক্ষক-কর্মচারীদের বেতন ভাতার সরকারি অংশ (এমপিও) দেয়া হচ্ছে না এমন অভিযোগ পাওয়া যাচ্ছে। বিধি অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা শিক্ষক কর্মচারীদের প্রদান না করার এখতিয়ার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান বা কমিটিকে দেয়া হয়নি। এমনকি কোনো শিক্ষক-কর্মচারীকে শাস্তিমূলক ব্যবস্থা হিসাবে কমিটি কর্তৃক সাময়িক বরখাস্ত করা হলে তার খোরপোষ ভাতাও বন্ধ করা যাবে না।

কর্মরত শিক্ষক কর্মচারীর বেতন-ভাতা প্রাপ্তি নিশ্চিত করার জন্য এমপিও নীতিমালায় স্বাক্ষরকারী এবং প্রতিস্বাক্ষরকারীর একাধিক বিকল্প রাখা হয়েছে। যেমন, সুপার বা অধ্যক্ষ না থাকলে সহ. সুপার বা উপাধ্যক্ষ এবং সহ.সুপার বা উপাধাক্ষ্য না থাকলে জোষ্ঠ্য শিক্ষককে বেতন বিলে স্বাক্ষর এবং সভাপতির অনুপস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসার বা অতিরিক্ত জেলা প্রশাসক বা জেলা প্রশাসক কে প্রতিস্বাক্ষর করার ক্ষমতা দেয়া হয়েছে। কর্মরত শিক্ষক- কর্মচারীর বেতন না দেয়া বিধিবহির্ভূত এবং অনভিপ্রেত। এছাড়া কোনো শিক্ষক-কর্মচারীকে সাময়িক বহিষ্কার করা হলে তা সর্বোচ্চ ৬ মাসের মধ্যে নিস্পত্তি বরখাস্ত আদেশ প্রত্যাহার বা স্থায়ী বরখাস্ত করার বিধান রয়েছে যা প্রতিপালিত হচ্ছে না। প্রাতিষ্ঠানিক শৃংখলার সুবিধার্থে বর্ণিত বিধান প্রতিপালন অত্যন্ত জরুরি।

এমন পরিস্থিতিতে, প্রাতিষ্ঠানিক শৃংখলার সুবিধার্থে কর্মরত শিক্ষক-কর্মচারীদের বেতন ভাতা প্রাপ্তি নিশ্চিত করার জন্য নির্দেশনা দেয়া। এ নির্দেশনা পালন না করলে ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (মাদরাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত, সর্বশেষ পরিমার্জিত)’ অনুসারে প্রতিষ্ঠান প্রধানের এমপিও স্থগিত বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমপিও বাতিল করা হবে। মাদরাসা শিক্ষা বোর্ড প্রবিধানমালা ২০০৯ এর অনুচ্ছেদ ৩৮ অনুসারে কমিটির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2026 ajkermanabzamin.com