1. admin@ajkermanabzamin.com : আজকের মানবজমিন : বরিশাল মুখপত্র
  2. admin@ajkermanabzamin.com : newsdesk :
মানব কল্যাণ সংগঠন মাদারীপুর এর উদ্যোগে অর্ধশতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ - আজকের মানবজমিন - Ajker Manab Zamin
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সন্ধ্যা ৭:৪৫|
শিরোনামঃ
মানব কল্যাণ সংগঠন মাদারীপুর এর উদ্যোগে অর্ধশতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কেরানীগঞ্জ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চেয়েছেন মোঃ রুপচান পাওনা টাকা না দেওয়ার অপকৌশল: ব্যবসায়ী মানিক সরদারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদ মৃত্যুঞ্জয়ী বিএনপি নেতা জিয়াউদ্দিন সিকদারকে নিয়ে ষড়যন্ত্র, নেতাকর্মীদের ক্ষোভ! আশুলিয়ায় লা শ পো ড়া নো র মামলায় আসামি কনস্টেবল মুকুলের মৃত্যুদণ্ড। রায় পূর্ণবিবেচনার দাবীতে মাদারীপুরে এলাকাবাসীর মানববন্ধন। রাজশাহী-২: ২০ নং ওয়ার্ডে মিজানুর রহমান মিনুর ধানের শীষের প্রচারণায় নেতাকর্মীদের ঢল এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ন গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল মাদারীপুরে দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র রাস্তি: বোমা বিস্ফোরণে আহত ৬ সিরাজদিখানে হাতের কবজি কেটে নেওয়া চাঞ্চল্যকর মামলার প্রধান আসামী গ্রেফতার! ৪৯তম প্র‌তিষ্ঠা বা‌র্ষিকী উপল‌ক্ষে বাংলা‌দেশ ইসলামী ছাত্র শি‌বিরের কাল‌কি‌নি শাখার উ‌দ্যো‌গে স্বাগত র‌্যা‌লি অনু‌ষ্ঠিত।

মানব কল্যাণ সংগঠন মাদারীপুর এর উদ্যোগে অর্ধশতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১২৪ বার পড়েছেন

মানব কল্যাণ সংগঠন মাদারীপুর এর উদ্যোগে অর্ধশতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

  • মাদারীপুর প্রতিনিধিঃ

অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন মানব কল্যাণ সংগঠন মাদারীপুর-এর উদ্যোগে অর্ধশতাধিক অসহায় মানুষের মাঝে ঈদ উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার সকালে সংগঠনের আয়োজনে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের টুবিয়া বাজারের টলঘরে এ খাদ্য সামগ্রী বিতরণের আয়োজন করা হয়।

খাদ্য সামগ্রী বিতরণে উপস্থিত বক্তারা বলেন,মানব কল্যাণ সংগঠন মাদারীপুর,এই সংগঠনের মাধ্যমে বিভিন্ন সময় অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ,ছাগল বিতরণ, ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান,
ছাত্র ছাত্রীদের মাঝে খাতা,কলম,স্কুল ব্যাগ, এমনকি অসহায় মানুষদের আর্থিক সহযোগিতার মাধ্যমে স্বাবলম্বী করে গড়ে তোলার চেষ্টা করে আসছে তারই ধারাবাহিকতায় ঈদ উপলক্ষে আপনাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। এরমধ্যে নবাগত সদস্য রফিকুল ইসলাম সিপন গ্রীস প্রবাসী তিনি বলেছেন সবার মাঝে সহযোগিতা হাত বাড়িয়ে দিবেন। আপনারা সকলেই সংগঠনের সকলের জন্য দোয়া করবেন। ঈদ খাদ্য সামগ্রী বিতরণে আর্থীক সহযোগীতা করেছেন মানব কল্যাণ সংগঠন মাদারীপুর এর উপদেষ্টা আবুল ফজল মানু খান, সভাপতি জাকির হোসেন মাতুব্বর,সিনিয়র সহ-সভাপতি বাচ্চু মীর,সহ-সভাপতি মাকসুদা শরীফ,সাধারণ সম্পাদক কামাল হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাওলা পলাশ, সদস্য রফিকুল ইসলাম সিপন।

এসময় উপস্থিত ছিলেন,মানব কল্যাণ সংগঠন মাদারীপুর এর উপদেষ্টা সাবেক বিজিবি সদস্য আবুল ফজল মানু খান,সেচ্ছাসেবী সংগঠন নিরাপদ চিকিৎসা চাই মাদারীপুর জেলা শাখার সভাপতি এ্যাড. মশিউর রহমান পারভেজ,আদর্শ কল্যাণ ফোরাম মাদারীপুর এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এসকান্দার আলী মাতুব্বর,এপেক্স ক্লাব মাদারীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল হক,নিরাপদ চিকিৎসা চাই সংগঠনের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রাহাত তালুকদার,টুবিয়া বাজার জামে মসজিদের ইমাম মাওলানা শাহীন আহমেদসহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।

ফরিদ উদ্দিন মুপ্তি
মাদারীপুর প্রতিনিধি
০১৭২২৪০৯৪৩০
১৮-০৩-২৬ ইং

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2026 ajkermanabzamin.com