1. admin@ajkermanabzamin.com : আজকের মানবজমিন : বরিশাল মুখপত্র
  2. admin@ajkermanabzamin.com : newsdesk :
সিরাজদিখানে হাতের কবজি কেটে নেওয়া চাঞ্চল্যকর মামলার প্রধান আসামী গ্রেফতার! - আজকের মানবজমিন - Ajker Manab Zamin
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| বিকাল ৪:৩৫|
শিরোনামঃ
মানব কল্যাণ সংগঠন মাদারীপুর এর উদ্যোগে অর্ধশতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কেরানীগঞ্জ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চেয়েছেন মোঃ রুপচান পাওনা টাকা না দেওয়ার অপকৌশল: ব্যবসায়ী মানিক সরদারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদ মৃত্যুঞ্জয়ী বিএনপি নেতা জিয়াউদ্দিন সিকদারকে নিয়ে ষড়যন্ত্র, নেতাকর্মীদের ক্ষোভ! আশুলিয়ায় লা শ পো ড়া নো র মামলায় আসামি কনস্টেবল মুকুলের মৃত্যুদণ্ড। রায় পূর্ণবিবেচনার দাবীতে মাদারীপুরে এলাকাবাসীর মানববন্ধন। রাজশাহী-২: ২০ নং ওয়ার্ডে মিজানুর রহমান মিনুর ধানের শীষের প্রচারণায় নেতাকর্মীদের ঢল এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ন গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল মাদারীপুরে দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র রাস্তি: বোমা বিস্ফোরণে আহত ৬ সিরাজদিখানে হাতের কবজি কেটে নেওয়া চাঞ্চল্যকর মামলার প্রধান আসামী গ্রেফতার! ৪৯তম প্র‌তিষ্ঠা বা‌র্ষিকী উপল‌ক্ষে বাংলা‌দেশ ইসলামী ছাত্র শি‌বিরের কাল‌কি‌নি শাখার উ‌দ্যো‌গে স্বাগত র‌্যা‌লি অনু‌ষ্ঠিত।

সিরাজদিখানে হাতের কবজি কেটে নেওয়া চাঞ্চল্যকর মামলার প্রধান আসামী গ্রেফতার!

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৭৪ বার পড়েছেন

সিরাজদিখানে হাতের কবজি কেটে নেওয়া চাঞ্চল্যকর মামলার প্রধান আসামী গ্রেফতার!

সুমন হোসেন শাওনঃ
মুন্সিগঞ্জের সিরাজদিখানে নির্বাচন পরবর্তী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থী গোলাম সারোয়ার কবীরের সমর্থক নয়ন (২৩) নামে এক যুবককে কুপিয়ে যখমসহ হাতের কবজি কেটে নেওয়া চাঞ্চল্যকর মামলার প্রধান আসামী জয়নালকে (৩৫) গ্রেফতার করেছে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল। সংবাদের ভিত্তিতে গত ১৬ জানুয়ারী রাত সাড়ে ৮ টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গেমাডাঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে র‌্যাব-১০। সে চিত্রকোট ইউনিয়নের খালপাড় গ্রামের মৃত আব্দুল হাদীর ছেলে।

জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গত ৭ জানুয়ারী রাত অনুমান ৮ টার দিকে স্বতন্ত্র প্রার্থী গোলাম সারোয়ার কবীরের সমর্থক ভিকটিম নয়ন (২৩) তার স্ত্রীর জন্য ঔষধ নিয়ে বাড়ি ফেরার পথে উপজেলার চিত্রকোট ইউনিয়নের খালপাড় ব্রীজ সংলগ্ন এলাকায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থন করার জেরে পূর্ব পরিকল্পিত ভাবে গ্রেফতারকৃত আসামী মোঃ জয়নালসহ তার সাথে থাকা অন্যান্য আসামীরা রাম দা দিয়ে এলোপাথারি ভাবে কুপিয়ে নয়নকে গুরুতর রক্তাক্ত জখম করে এবং বাম হাতের কবজি কেটে হাত থেকে বিচ্ছিন্ন করে দেয়। পরে হুমকি দিয়ে ভিকটিম নয়নের হাত থেকে বিচ্ছিন্ন কবজি তাদের সাথে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়। এ ঘটনায় ভিকটিম নয়নের মা পারভীন আক্তার বাদি হয়ে সিরাজদিখান থানায় ১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৫০৬/১১৪/৩৪ দঃ বিধি ধারায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং- ০২। মামলা রুজুর পর পরই চাঞ্চল্যকর কবজি কাটার ঘটনার সাথে জড়িত আসামীরা আত্নগোপনে চলে যায়। পরে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল মামলার প্রধান আসামী জয়নালকে অভিযান পরিচালনা করে গ্রেফতার করে। এদিকে র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত পলাতক আসামী জয়নাল নয়ন নামে ওই যুবককের হাতের কবজি কেটে নেওয়ার ঘটনায় সরাসরী জড়িত থাকার কথা স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে মর্মে র‌্যাব-১০ সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2026 ajkermanabzamin.com