1. admin@ajkermanabzamin.com : আজকের মানবজমিন : বরিশাল মুখপত্র
  2. admin@ajkermanabzamin.com : newsdesk :
মৃত্যুঞ্জয়ী বিএনপি নেতা জিয়াউদ্দিন সিকদারকে নিয়ে ষড়যন্ত্র, নেতাকর্মীদের ক্ষোভ! - আজকের মানবজমিন - Ajker Manab Zamin
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সন্ধ্যা ৭:৪৯|
শিরোনামঃ
মানব কল্যাণ সংগঠন মাদারীপুর এর উদ্যোগে অর্ধশতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কেরানীগঞ্জ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চেয়েছেন মোঃ রুপচান পাওনা টাকা না দেওয়ার অপকৌশল: ব্যবসায়ী মানিক সরদারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদ মৃত্যুঞ্জয়ী বিএনপি নেতা জিয়াউদ্দিন সিকদারকে নিয়ে ষড়যন্ত্র, নেতাকর্মীদের ক্ষোভ! আশুলিয়ায় লা শ পো ড়া নো র মামলায় আসামি কনস্টেবল মুকুলের মৃত্যুদণ্ড। রায় পূর্ণবিবেচনার দাবীতে মাদারীপুরে এলাকাবাসীর মানববন্ধন। রাজশাহী-২: ২০ নং ওয়ার্ডে মিজানুর রহমান মিনুর ধানের শীষের প্রচারণায় নেতাকর্মীদের ঢল এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ন গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল মাদারীপুরে দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র রাস্তি: বোমা বিস্ফোরণে আহত ৬ সিরাজদিখানে হাতের কবজি কেটে নেওয়া চাঞ্চল্যকর মামলার প্রধান আসামী গ্রেফতার! ৪৯তম প্র‌তিষ্ঠা বা‌র্ষিকী উপল‌ক্ষে বাংলা‌দেশ ইসলামী ছাত্র শি‌বিরের কাল‌কি‌নি শাখার উ‌দ্যো‌গে স্বাগত র‌্যা‌লি অনু‌ষ্ঠিত।

মৃত্যুঞ্জয়ী বিএনপি নেতা জিয়াউদ্দিন সিকদারকে নিয়ে ষড়যন্ত্র, নেতাকর্মীদের ক্ষোভ!

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২১১ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক
বরিশাল নগরীর রুপাতলী এলাকায় ধানের শীষের পক্ষে প্রচারণাকালে এক উঠান বৈঠকের সামনে দিয়ে ফেরার পথে হামলার ঘটনায় নতুন করে অপপ্রচারের অভিযোগ উঠেছে।

গত রোববার নগরীর ২৫ নং ওয়ার্ডস্থ রুপাতলী হাজ্বী পাম্পের সামনে এ ঘটনা ঘটে। ঘটনায় উভয়পক্ষের প্রায় ১০ জন আহত হয়েছে। এদিকে ঘটনাটিকে ইস্যু বানিয়ে বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদারকে নিয়ে একটি অসাধু মহল নানান অপকৌশল অবলম্বন করেছেন। ঘটনায় সংশ্লিষ্টতা কিংবা সুত্রপাত কোন কিছু না জানলেও প্রতিপক্ষ মহলটি রাজনৈতিকভাবে ফায়দা হাসিলে শীর্ষ এ নেতাকে নিয়ে বিভ্রান্তিকর ও অহেতুক তথ্য উপস্থাপন করে যাচ্ছে।

বিষয়টি নিয়ে বিএনপি নেতাকর্মীরা দাবি করছেন, মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদারের সঙ্গে ঘটনার কোনো সম্পর্ক নেই। বরং তাকে রাজনৈতিকভাবে হেয় ও ফাঁসাতে পরিকল্পিতভাবে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে।

জানা গেছে, গত রোববার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে বরিশাল সদর-৫ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে কিছু নেতাকর্মীরা এলাকায় লিফলেট বিতরণ করছিলেন। লিফলেট বিতরণ শেষে তারা হাজ্বী পাম্প সংলগ্ন উঠান বৈঠকের সামনে দিয়ে ফেরার সময় হামলার শিকার হন।

এ ঘটনায় ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক গফফার মোল্লা, জাতীয়তাবাদী আলফা-মাহিন্দ্রা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কাওছার, ওয়ার্ড বিএনপির সাবেক সদস্য সমির হোসেন, যুবদল নেতা মিলন মৃধা ও খোকন হাওলাদার আহত হন। গুরুতর আহত কাওছার ও গফফারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

আহতরা জানায়, ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক দোলন প্যাদার ভাগ্নে ছাত্রলীগ সংশ্লিষ্ট অনুসারী সুমনের নেতৃত্বে মিলন মোল্লা, ওয়াসিম, সিয়াম, মনির ও বশিরসহ অজ্ঞাত আরও ২০/৩০ জন হামলায় অংশ নেয়। হামলাকারীরা রামদা, লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র ব্যবহার করে বলে অভিযোগ করা হয়েছে। হামলাকারীদের অধিকাংশ আওয়ামী লীগের অনুসারী বলে জানান ভুক্তভোগীরা। তারা অভিযোগে আরও বলেন, স্থানীয় দোলন প্যাদা ও নুরে আলম খানের ইন্ধনে তাদের এসব অনুসারীরা পুর্ব-পরিকল্পিত এ হামলা চালায়।

এদিকে হামলা করে উল্টো নিজেদের লোকজন আহত ও তাদের ওপর হামলা করা হয়েছে এমন অভিযোগ তুলে বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য দিয়েছে অভিযুক্তরা বলে জানান ভুক্তভোগীরা।

বিএনপি নেতাকর্মীরা দাবি করেন, রাজনৈতিক বিরোধ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্বপরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। ঘটনার পর একটি স্বার্থান্বেষী মহল বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করতে তৎপর হয়ে ওঠে এবং গণমাধ্যমে নগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদারের নাম জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর চেষ্টা শুরু করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গণমাধ্যমে যারা বক্তব্য দিয়েছেন, তারা নিজেদের বিভিন্ন ওয়ার্ডের শ্রমিকদল ও যুবদলের নেতা হিসেবে পরিচয় দিয়েছেন। তবে সংশ্লিষ্ট ওয়ার্ডের নেতাকর্মীরা জানিয়েছেন, বর্তমানে ওই ওয়ার্ডগুলোতে শ্রমিকদল বা যুবদলের কার্যকর কোনো কমিটি নেই এবং যারা বক্তব্য দিয়েছেন, তাদের দলীয় কার্যক্রমে কখনো দেখা যায়নি। ফলে তাদের পরিচয় ও বক্তব্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন স্থানীয় নেতাকর্মীরা।

ওয়ার্ড বিএনপির একাধিক নেতা দাবি করেছেন, গণমাধ্যমে যারা বক্তব্য দিয়েছেন, তারা দলের কেউ নন। মিথ্যা পরিচয় দিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। মূলত একটি পরিকল্পিত অপপ্রচারের অংশ হিসেবে মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদারের নাম জড়ানোর চেষ্টা চলছে।

এ বিষয়ে স্থানীয় বিএনপি নেতারা জানান, জিয়াউদ্দিন সিকদারের রাজনৈতিক অবস্থান গ্রহণযোগ্যতাকে ক্ষতিগ্রস্ত করতেই একটি মহল অপপ্রচার চালাচ্ছে। তার কার্যক্রম, বিশেষ করে রুপাতলী এলাকায় চাঁদামুক্ত ঘোষণা এবং স্থানীয় ব্যবসায়ীদের সুরক্ষা প্রদানের কাজ অনেকের অসন্তোষের কারণ হয়ে দাঁড়িয়েছে।
এদিকে হামলায় অভিযুক্তদের মধ্যে সিয়াম নামের এক ব্যক্তি সমাজসেবা অফিসের সামনে কয়েকটি দোকান দখল করে চাঁদা উত্তোলন করায়, তার প্রতিবাদই মূলত জিয়াউদ্দিন সিকদারের বিরুদ্ধে অপপ্রচারের উত্তেজনা সৃষ্টি করেছে।

ঘটনার পর আহত নেতাকর্মীদের পরিবার ও স্থানীয় বিএনপি নেতারা দ্রুত বিচার দাবি করেছেন। তারা হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি অপপ্রচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। এ ঘটনায় থানায় অভিযোগের প্রস্তুতি চলছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

তারা জানান, জিয়াউদ্দিন সিকদার একজন পরিচিত মৃত্যুঞ্জয়ী নেতা। তিনি বিএনপির একজন ত্যাগী ও পরীক্ষিত কর্মী। জুলাই মাসের অভ্যুত্থানের সময় আওয়ামী লীগের সন্ত্রাসী হামলায় মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন। দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের পাশাপাশি স্থানীয় উন্নয়ন ও সুশাসনেও তার অবদান সুপরিচিত। রুপাতলী বাস মালিক সমিতির দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি এলাকাকে চাঁদামুক্ত হিসেবে ঘোষণা করেছেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2026 ajkermanabzamin.com