1. admin@ajkermanabzamin.com : আজকের মানবজমিন : বরিশাল মুখপত্র
  2. admin@ajkermanabzamin.com : newsdesk :
গৌরনদীতে বাংলাদেশ পৌর কর্মচারী ফেডারেশনের প্রতিনিধি সভা - আজকের মানবজমিন - Ajker Manab Zamin
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| বিকাল ৪:৩৬|
শিরোনামঃ
মানব কল্যাণ সংগঠন মাদারীপুর এর উদ্যোগে অর্ধশতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কেরানীগঞ্জ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চেয়েছেন মোঃ রুপচান পাওনা টাকা না দেওয়ার অপকৌশল: ব্যবসায়ী মানিক সরদারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদ মৃত্যুঞ্জয়ী বিএনপি নেতা জিয়াউদ্দিন সিকদারকে নিয়ে ষড়যন্ত্র, নেতাকর্মীদের ক্ষোভ! আশুলিয়ায় লা শ পো ড়া নো র মামলায় আসামি কনস্টেবল মুকুলের মৃত্যুদণ্ড। রায় পূর্ণবিবেচনার দাবীতে মাদারীপুরে এলাকাবাসীর মানববন্ধন। রাজশাহী-২: ২০ নং ওয়ার্ডে মিজানুর রহমান মিনুর ধানের শীষের প্রচারণায় নেতাকর্মীদের ঢল এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ন গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল মাদারীপুরে দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র রাস্তি: বোমা বিস্ফোরণে আহত ৬ সিরাজদিখানে হাতের কবজি কেটে নেওয়া চাঞ্চল্যকর মামলার প্রধান আসামী গ্রেফতার! ৪৯তম প্র‌তিষ্ঠা বা‌র্ষিকী উপল‌ক্ষে বাংলা‌দেশ ইসলামী ছাত্র শি‌বিরের কাল‌কি‌নি শাখার উ‌দ্যো‌গে স্বাগত র‌্যা‌লি অনু‌ষ্ঠিত।

গৌরনদীতে বাংলাদেশ পৌর কর্মচারী ফেডারেশনের প্রতিনিধি সভা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ২০৯ বার পড়েছেন

গৌরনদী প্রতিনিধি // বাংলাদেশ পৌর কর্মচারী ফেডারেশন ( রেজিষ্ট্রেশন নং ২২৩৫ ) এর বরিশাল বিভাগীয় কমিটি গঠন উপলক্ষ্যে ২২ শে আগষ্ট শুক্রবার সকাল ১০ ঘটিকায় গৌরনদী পৌরসভা সভাকক্ষে বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। গৌরনদী পৌরসভা কমিটির সভাপতি এইচ এম দেলোয়ার হোসেন এবং গৌরনদী পৌরসভা কমিটির সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন খন্দকার এর যৌথ সঞ্চালনায় প্রথমে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন নবগঠিত গৌরনদী সাংবাদিক ফোরাম এর সদস্য সচিব, হাফেজ, কাজী মো. মেহেদী হাসান,পরবর্তীতে জুলাই আন্দোলনের সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করার মধ্যে দিয়ে আয়োজিত প্রতিনিধি সভার সূচনা করা হয়। ভোলা পৌর কর্মচারী সংসদ এর সভাপতি মো. আনোয়ার হোসেন এর সভাপতিত্বে প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পৌর কর্মচারী ফেডারেশন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এ কে এম নুরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পৌর কর্মচারী ফেডারেশন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক সাবেরা সুলতানা। বাংলাদেশ পৌর কর্মচারী ফেডারেশন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মকলেচুর রহমান জিল্লু। বাংলাদেশ পৌর কর্মচারী ফেডারেশন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ- সভাপতি নূরে আলম মানিক। বাংলাদেশ পৌর কর্মচারী ফেডারেশন কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক শেখ সামু উজ্জামান আহমদ। বাংলাদেশ পৌর কর্মচারী ফেডারেশন কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ন সম্পাদক – ১, এনামুল হক। বাংলাদেশ পৌর কর্মচারী ফেডারেশন কেন্দ্রীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক আবদুল হালিম মিলন। এ সময় আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন গৌরনদী পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হারুন-অর – রশীদ। গৌরনদী পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো.আব্দুস ছালেক। বাগেরহাট পৌরসভার নির্বাহী প্রকৌশলী রঞ্জন কান্তি গুহ। ভোলা পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মো. আবুল কালাম সহ অনান্যরা। এ সময় বাংলাদেশ পৌর কর্মচারী ফেডারেশন এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে বরিশাল বিভাগীয় কমিটি গঠন উপলক্ষ্যে আয়োজিত প্রতিনিধি সভায় বরিশাল বিভাগের প্রায় প্রতিটি পৌরসভায় কর্মরত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত সদস্যদের পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের কাছে তারা তাদের অধিকার আদায়ের কয়েকটি দাবি তুলে ধরেন। এ সময় কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের পক্ষ থেকে তাদের দাবিগুলো শতভাগ আদায় এবং সারাদেশর পৌর কর্মচারীর নায্য অধিকার আদায়ে বাংলাদেশ পৌর কর্মচারী ফেডারেশন একযোগে কাজ করে যাবেন বলে দূঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2026 ajkermanabzamin.com